ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘নির্বাচনে গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার ছিল’

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদ্য শেষ হওয়া নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে মাত্র এক ভোট পেয়ে রীতিমতো হতাশ শফিকুল ইসলাম মানিক।

নির্বাচন নিয়ে অসন্তুষ্টিপ্রকাশ করে মানিক বলেছেন, নির্বাচনে অনেক কিছুই ঘটেছে। গিভ অ্যান্ড টেকের একটা বড় প্রভাব অবশ্যই ছিল। সালাউদ্দিন সাহেব ও তার লোকজন নির্বাচনের ব্যাপারে অভিজ্ঞ। সেই অভিজ্ঞতাকেই তারা কাজে লাগিয়েছেন।

শনিবার অনুষ্ঠিত হওয়ানির্বাচনে ৯৪ ভোট পেয়ে চতুর্থবারের মতো সভাপতি হয়েছেন কাজী সালাউদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। স্বতন্ত্র প্রার্থী মানিক পেয়েছেন মাত্র এক ভোট। বাফুফের কাউন্সিলর না হওয়ায় নিজের ভোটটাই দিতে পারেননি মানিক। শুধু তাই নয়, ভোট গণনার সময় সেখানে থাকতেও দেয়া হয়নি তাকে।

এ ব্যাপারে সাবেক এই তারকা ফুটবলার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যখন ভোটগ্রহণ চলছিল তখন সেখানে যাওয়ার অনুমতি আমার ছিল না। কিন্তু ভোট গণনার সময় একজন প্রার্থী হিসেবে আমার সেখানে অবশ্যই উপস্থিত থাকা উচিত ছিল। কারণ ভোট গণনা ঠিক হচ্ছে কিনা, কে দেখবে? নির্বাচনে আমার তো কোনো প্রতিনিধি ছিল না। তাই চেয়েছিলাম সেখানে উপস্থিত থাকতে। কিন্তু আমাকে বের করে দিয়ে অবিচার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেত্রী নুসরাত?

‘নির্বাচনে গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার ছিল’

আপডেট সময় ০৯:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০