ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হলেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইউনিসেফের নতুন জাতীয় শুভেচ্ছাদূত হলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার এখন দেশব্যাপী শিশু অধিকার নিয়ে কাজ করবেন।

ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে মুশফিক শিশুদের অধিকার এবং যুবসমাজকে প্রভাবিত বিষয়গুলির নিয়ে সচেতনতা বাড়াতে সহায়তা করবেন। এর মধ্যে থাকছে শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব, সহিংসতা, নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে সুরক্ষার জন্য শিশুদের প্রয়োজনীয়তা।

এনিয়ে মুশফিক এক ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশের শিশু অধিকারে উন্নতি আনতে আমি মানুষকে উৎসাহিত করবো। ইউনিসেফের সাথে শিশুদের নিরাপদ, সুখী এবং সুস্থ শৈশবের জন্য কাজ করতে আমি খুব আগ্রহী। এটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি শিশু অধিকারের মুখপাত্র হতে পেরে আনন্দিত। ’

তিনি আরও বলেন,‘আমি আশাকরি আপনারা আমাদের সাথে যোগ দেবেন, সকল শিশুর জন্য একটি সুন্দর জীবন গড়ে তোলার এই যাত্রায়। আসুন সকল শিশুর জন্য উপযুক্ত একটি বাংলাদেশ সৃষ্টি করি। ’

টাইগার ক্রিকেটারদের মধ্যে মুশফিক ছাড়াও সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।

দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলা মুশফিক তিন ফরম্যাটের ক্রিকেটে টাইগারদের হয়ে ১২ হাজারের কাছাকাছি আন্তর্জাতিক রান করেছেন। যেখানে তার অধীনে ১৪টি সেঞ্চুরি রয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ জাতিসংঘের একটি বিশেষ সংস্থার নাম। শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সংস্থাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হলেন মুশফিক

আপডেট সময় ০৬:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০