ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে কালনী এক্সপ্রেসে আগুন

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। শনিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের দক্ষিণ সুরমার কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কালনী এক্সপ্রেসের যাত্রী সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মামুন আহমদ জানান, শনিবার সকাল ৬টা ১৫ মিনিটের সময় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কালনী এক্সপ্রেস। ৬টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি কটালপুর এলাকায় পৌঁছলে দুই বগির মাঝখানে আগুন লেগে যায়। ধোঁয়া বের হতে দেখে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটি থামিয়ে রেলকর্মীরা প্রায় ২০ মিনিট চেষ্টা করে ‘ফায়ার ডিস্টিংগুসার’ দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, কালনী এক্সপ্রেসের দুই বগির মাঝখানে আগুন লাগার খবর তিনি পেয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য তার কাছে নেই বলে মন্তব্য করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটে কালনী এক্সপ্রেসে আগুন

আপডেট সময় ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০