ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাগুরায় অসহায় তরুণীর বিয়ের আয়োজন করলেন এমপি শিখর

আকাশ জাতীয় ডেস্ক: 

মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় পিতৃহীন অসহায় পরিবারের মেয়ে আন্না খাতুনের (২২) জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

শুক্রবার (২ অক্টোবর) রাতে ঝিনাইদহ সদরের পোড়াহাটি এলাকার মিলন মিয়ার সঙ্গে বিয়ে হয় আন্নার।

জানা গেছে, জেলা সদরের লস্করপুরের জুঁইহাটি এলাকার মৃত রিপন শেখের মেয়ে আন্নার সঙ্গে ঝিনাইদহের পোড়াহাটি এলাকার হারেজ মিয়ার ছেলে মিলন মিয়ার বিয়ে ঠিক হয়। টাকার অভাবে মেয়ের বিয়ের আয়োজন করতে পারছিলেন না দরিদ্র অসহায় পরিবারটি।

খবর পেয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের নেতৃত্বে পরিচালিত মানবিক সংগঠন হটলাইন টিমের সদস্যদের সহযোগিতায় বিয়ের আয়োজন করেন।

বিয়ের দিন সময় নির্ধারণ, কেনাকাটা বরযাত্রী আপ্যায়ন থেকে শুরু করে স্বামীর বাড়িতে পৌঁছানো পর্যন্ত সব কাজ ও ব্যয় বহন করেন তারা।

শুক্রবার রাতে অনুষ্ঠান করে সবাই মিলে বর-কনেকে বিদায় জানান। এসময় নবদম্পতিকে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি উপহার হিসেবে দেওয়া হয়।

কনের মা সবুরা খাতুন বলেন, টাকার অভাবে বিবাহযোগ্য মেয়েকে বিয়ে দিতে না পারায় দিশেহারা হয়ে পড়েছিলাম। এমপি সাহেবের সহযোগিতায় মেয়েটির বিয়ে দিতে পারলাম। এতে অনেক খুশী আমি।

মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক মো. ফজলুর রহমান জানান, করোনা ভাইরাস মহামারিতে মানবিক সহায়তা দেওয়ার জন্য জেলা যুবলীগ তাদের কর্মীদের নিয়ে হটলাইন টিম গঠন করে। এ বিয়ে তাদের একটি মানবিক উদ্যোগ।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জানান, অসহায় পরিবারের মেয়েটির পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাগুরায় অসহায় তরুণীর বিয়ের আয়োজন করলেন এমপি শিখর

আপডেট সময় ০৪:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০