ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে স্কুলছাত্রী ধর্ষিত, এবারও অভিযুক্ত ছাত্রলীগ কর্মী

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে ছাত্রলীগের এক কর্মী। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগকর্মীর নাম রাকিব হোসেন নিজু। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।

ধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ভিক্টিমের বাড়ি সিলেট সদর উপজেলার ছালিয়ায়। সে নগরীর খাসদবিরের একটি স্কুলে পড়ালেখা করতো। শুক্রবার রাতে তাকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রীর সাথে ছাত্রলীগকর্মী রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর তাকে বেড়াতে নিয়ে নগরীর দাঁড়িয়াপাড়ার এক বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে রাকিব হোসেন নিজু।

ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোর্তিময় সরকার। তিনি বলেন, অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে তৎপরতা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেটে স্কুলছাত্রী ধর্ষিত, এবারও অভিযুক্ত ছাত্রলীগ কর্মী

আপডেট সময় ০১:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০