ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘আর্থিক সমস্যা দূর করে ফুটবলকে এগিয়ে নেয়ার চেষ্টা করব’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন ৩ অক্টোবরের নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী হয়েছেন আতাউর রহমান মানিক।

কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচনী লড়াইয়ে নামা দেশের বিশিষ্ট ব্যবসায়ী মানিক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমি জানি ফুটবলের মূল সমস্যা কোথায়। আমার লক্ষ্য ফুটবলে পরিবর্তন নয়, এগিয়ে নেয়া। আর্থিক সমস্যা দূর করতে পারলে দেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নিতে পারব। আমি সেই স্বপ্নই দেখছি।

তিনি আরও বলেছেন, আমি নির্বাচনের আগে কোনো কথা বলতে চাই না। নির্বাচনে জয়ী হলে কাউন্সিলররাও তখন দেখবেন আমি কী করছি না করছি। আমার প্রথম লক্ষ্য একটা আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম এবং সরকারের সহযোগিতায় কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরি করা। তাছাড়া আর্থিক সমস্যা সমাধানে বড় বড় কর্পোরেট হাউসগুলোকে ফুটবলমুখী করা, বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে তৃণমূলে কাজ করতে হবে। জেলা লিগগুলো নিয়মিত করার ইচ্ছে আছে।

নোয়াখালী জেলার এই ক্রীড়া সংগঠক ও সফল ব্যবসায়ী বলেছেন, আমি নির্বাচন প্রক্রিয়ায় প্রথম হলেও ফুটবলে নতুন নই। ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জেলার ফুটবলে স্পন্সর করে আসছি। এরই মধ্যে কাউন্সিলরদের সঙ্গে আলাপ করেছি। তাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আশাকরি আমি নির্বাচনে জয়লাভ করতে পারব।

এবার বাফুফে নির্বাচনে সালাউদ্দিন-মুর্শেদী সম্মিলিত ফুটবল পরিষদ এবং শেখ আসলাম-মহির নেতৃত্বাধীন সমন্বিত পরিষদ ২১ পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজ প্রায় শেষ হলেও বাড়ল তৃতীয় টার্মিনালের ব্যয়

‘আর্থিক সমস্যা দূর করে ফুটবলকে এগিয়ে নেয়ার চেষ্টা করব’

আপডেট সময় ০৯:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০