ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বৃষ্টি–অনিশ্চয়তায় টেস্টের তৃতীয় দিন

অাকাশ স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রামের আকাশে সূর্যের দেখা মিলেছিল সকাল আটটার দিকেও। কিন্তু বেলা যত গড়িয়েছে, আকাশের রং তত বদলেছে। পৌনে ১০টার দিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে।
চট্টগ্রাম টেস্টের শেষ তিন দিন বৃষ্টির পূর্বাভাস ছিল। সে অনুযায়ীই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি কি তবে সুখবর হয়ে আসছে বাংলাদেশের জন্য?

চট্টগ্রাম টেস্টে ভালো অবস্থানে আছে অস্ট্রেলিয়া। ২ উইকেটে ২২৫ রান করা অস্ট্রেলিয়া এগোচ্ছে বড় স্কোরের দিকে। ওয়ার্নার-হ্যান্ডসকম্ব যেভাবে খেলছেন, তাতে টেস্ট বাঁচানো বেশ কঠিন বাংলাদেশের জন্য। কিন্তু বাংলাদেশ নিশ্চয়ই চাইবে না বৃষ্টির সহায়তা নিয়ে ম্যাচ বাঁচাতে।

প্রথম দুই দিন প্রখর রোদ থাকলেও আজ তৃতীয় দিন সকাল থেকেই ভারী বৃষ্টি চট্টগ্রামের আকাশে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। মাঠের আউট ফিল্ডেও জমে গিয়েছে পানি। যদিও জহুর আহমেদের পানি নিষ্কাশনব্যবস্থা খুবই উন্নত। বৃষ্টি থামলে হয়তো দ্রুতই খেলা শুরু হয়ে যাবে।
কিন্তু এখনো আবহাওয়ার যে অবস্থা, তাতে দ্রুত খেলা শুরু হওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও বলছে, বৃষ্টির দাপট থাকতে পারে আরও কিছুক্ষণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি–অনিশ্চয়তায় টেস্টের তৃতীয় দিন

আপডেট সময় ১১:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭