ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্যান্ডেল চুরির অভিযোগে ৯ বছরের শিশুকে বেঁধে মারধর

আকাশ জাতীয় ডেস্ক:  

রংপুরের হারাগাছে স্যান্ডেল চুরির অভিযোগ এনে ৯ বছরের এক শিশুকে রশি দিয়ে দোকানের খুটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয় মুদি দোকানী দুলু মিয়া ও তার স্ত্রী এই নির্যাতন করে।

পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে হারাগাছ থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার রাত আটটার দিকে হারাগাছের মুনসিপাড়া গ্রামে মেনাজ মিয়ার ৯ বছরের মেয়েকে স্যান্ডেল চুরির অভিযোগ এনে মুদি দোকানী দুলু মিয়া ও তার স্ত্রী পারুল বেগম দোকানের সামনে খুঁটিতে রশি দিয়ে বেধে মারপিট করতে থাকে। স্থানীয়রা শিশুটির বাঁধন খুলে দিতে বললে, দুলু মিয়া বলেন, ওই শিশু তার দোকান থেকে স্যান্ডেল চুরি করেছে। এ সময় ওই শিশুটিকে চর থাপ্পর দিতে থাকেন ওই ব্যবসায়ী। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় ওই রাতেই মেনাজ মিয়া বাদী হয়ে হারাগাছ থানায় দুলু মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।

এ বিষয়ে হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্যান্ডেল চুরির অভিযোগে ৯ বছরের শিশুকে বেঁধে মারধর

আপডেট সময় ০৫:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০