ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

নেইমারের বিরুদ্ধে সরব মার্সেই

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মাঠের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। এবার দুই ম্যাচ নির্বাসিত নেইমারকে কেন্দ্র করে ভিডিও দ্বৈরথে নেমে পড়লেন প্যারিস সেইন্ট জার্মেই এবং মার্সেই কর্তারা।

গত সপ্তাহে ফরাসি লিগ ওয়ানে মার্সেই-এর বিরুদ্ধে ম্যাচে স্পেনীয় ডিফেন্ডার আলভারোর সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলীয় তারকা। তার পরেই তিনি অভিযোগ করেন, আলভারো তাকে ‘বাঁদর’ বলেন। সেই মুহূর্তের ভিডিও ফুটেজ ফরাসি ফুটবল সংস্থার কাছে পাঠায় পিএসজি। যে ভিডিওতে আলভারোর ঠোঁটের নড়াচড়া দেখে বিশেষজ্ঞরা বোঝার চেষ্টা করবেন, তিনি নেইমারকে আদৌ বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন কি না।

পিছিয়ে নেই মার্সেই ক্লাবও। তারাও ফরাসি ফুটবল সংস্থার কাছে অন্য একটি ভিডিও ফুটেজ জমা দিয়েছে। যেখানে দেখা গিয়েছে নেইমার মার্সেই-এর জাপানি ডিফেন্ডার হিরোকি সাকাইকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করছেন। যদিও সরকারি ভাবে তা নিয়ে কিছু বলতে চায়নি মার্সেই। ক্লাবের মুখপাত্র বলেছেন, ‘আমরা কিছু বলতে চাই না। যারা এই বিষয়ে পারদর্শী, তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’

তারই মধ্যে ব্রাজিলের তিন লিপ রিডিং এক্সপার্ট (যারা ঠোঁটের নড়াচড়া দেখে বুঝতে পারেন কী বলা হয়েছে) আলভারোর ভিডিও দেখে জানিয়েছেন, তিনি বাঁদরই বলেছিলেন নেইমারকে! আলভারো স্পেনীয় ফুটবলার। তার দেশে এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ, তারা কিন্তু জানিয়েছেন মার্সেই ডিফেন্ডার বাঁদর শব্দটা উচ্চারণই করেননি। এ দিকে, বুধবার পিএসজি-র আর এক ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ারও শুনানি হবে। মার্সেই ফুটবলার গঞ্জালেস অভিযোগ করেন, তার গায়ে থুতু দিয়েছিলেন আর্জেন্টিনীয় ফুটবলার।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

নেইমারের বিরুদ্ধে সরব মার্সেই

আপডেট সময় ০৮:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০