ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাকরি বাঁচাতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ চলছে

আকাশ জাতীয় ডেস্ক: 

প্লেনের টিকিটের দাবিতে সৌদি আরব যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিরা আজও বিক্ষোভ করছেন। গতকাল বিক্ষুব্ধ প্রবাসীরা ফ্লাইটের সমস্যা সমাধানে শুক্রবার পর্যন্ত সময় বেধে দেন।

সৌদি আরবে ফিরে যাওয়ার টিকিট না পেয়ে বুধবার সকালেও রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে কয়েক হাজার প্রবাসী জমায়েত হয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এ সময় টিকিটের দাবিতে তারা নানা স্লোগান দেন।

প্রবাসীদের একজন প্রতিনিধি বলেন, ‘আমাদের প্রতিনিধি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছে, কিন্তু সেখান থেকে কোনো সুরাহা আসেনি। আমরা আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে সবাই রওনা দেব। সেখানে যদি কোনো ফয়সালা না করা হয়, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে অবস্থান নেব।’
সরকার যেন জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে যাদের আকামা নেই, তাদের টিকিটের ব্যবস্থা করেন, প্রবাসীরা বিক্ষোভে সেই দাবিই জানিয়ে আসছেন।

হাজার হাজার যাত্রীর মধ্যে প্রতিদিন ৩০০ জনকে টোকেন দিচ্ছে এয়ারলাইনসটি। এ কারণে সংস্থার একমাত্র কার্যালয় সোনারগাঁও হোটেল মোড়ে দাঁড়ানোর জায়গা নেই।

ফ্লাইট সিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার সৌদি প্রবাসী টিকিট কাটতে ছুটে আসছেন ঢাকায়। প্রতিদিনই এদের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ অনির্দিষ্টকালের জন্য অফিস বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিক্ষোভরত প্রবাসীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে তাদের চাকরি হারাতে হবে। কিন্তু তারা সৌদি এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন না। প্লেনের কৃত্রিম সংকটের অভিযোগও তোলেন তারা।

জানা গেছে, করোনাভাইরাস মহামারিতে নিজ দেশে আটকা পড়া সৌদি আরবে কর্মরত বিদেশি কর্মীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এরপর থেকে দেশে আটকা পড়া বহু প্রবাসী টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন। অনেকের ফিরতি প্লেনের টিকিট থাকলেও সেটিও পাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে রাস্তায় নামেন প্রবাসীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাকরি বাঁচাতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ চলছে

আপডেট সময় ০১:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০