ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

দাপুটে জয়ে ম্যানসিটির শুরু

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ইংলিশ প্রিমিয়ার লিগে দাপুটে জয়ে মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। উলভসকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

দলের হয়ে একটি করে গোল করেন কেভিন ডে ব্রুইনে, ফিল ফোডেন ও গাব্রিয়েল জেসুস। উলভসের হয়ে একমাত্র গোলটি করেন রাউল হিমেনেস।
সোমবার প্রতিপক্ষের মাঠে আধিপত্য বিস্তার করে খেলে সিটি। আর ২০তম মিনিটেই ডে ব্রুইনের সফল স্পট-কিকে লিড পায় সফরকারীরা। ডি-বক্সে তাকে ফাউল করলে পেনাল্টির সুযোগ আদায় করে নেন এই বেলজিয়ান মিডফিল্ডার।

ম্যাচের ৩২তম মিনিটে দ্বিগুণ হয় ম্যানসিটির। রাহিম স্টার্লিংয়ের পাস থেকে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ মিডফিল্ডার ফোডেন।

বিরতির পর ৭৮তম মিনিটে ব্যবধান কমান হিমেনেস। সতীর্থের ক্রসে হেডে থেকে গোলটি করেন এই মেক্সিকান ফরোয়ার্ড। তবে যোগ করা সময়ে জেসুসের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ালে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

দাপুটে জয়ে ম্যানসিটির শুরু

আপডেট সময় ০৮:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০