ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা সমস্যার সমাধানে কূটনৈতিক উদ্যোগ নিতে ঢাকা সফরে আসা ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে রেতনো মারসুদি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাঁরা বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এতে রোহিঙ্গা ইস্যুতে দুই দেশের মধ্যে সিদ্ধান্তগুলো উঠে আসবে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা ও জাতিগত নির্যাতন নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা সেরেই আজ মঙ্গলবার ১২টার দিকে ঢাকায় পৌঁছান।

এ সময় রেতনো মারসুদিকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান এবং ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট সময় ০৯:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭