ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিপিএলে ঢাকা ছেড়ে সিলেটে নাসির

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

বিপিএলের গত আসরে সাকিবের সঙ্গে ঢাকা ডাইনামাইটসের হয়ে মাঠ কাঁপিয়েছেন নাসির হোসেন। তবে এবার ঢাকা ছেড়ে সিলেটে পাড়ি জমালেন জাতীয় দলের এ তারকা ক্রিকেটার।

নতুন রুপে বিপিএলে ফেরা সিলেট সিক্সার্সের জার্সি গায়ে এবার মাঠে নামবেন তিনি।

নাসিরের দলে অন্তুর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফ্রাঞ্চাইজির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ। গত আসরে অংশ না নেয়া সিলেটের এবার মালিকানায় পরিবর্তন এসেছে। পরিবর্তন করা হয়েছে দলের নামও। নতুন নাম ‘সিলেট সিক্সার্স’। দলের দায়িত্ব নিয়েছেন অর্থমন্ত্রীর ছেলে ও ক্রীড়া সংগঠক শাহেদ মুহিত।

অন্যদিকে আইকন প্লেয়ার হিসেবে সিলেট বেছে নিয়েছে হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে। এছাড়াও গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকেও দলে নিয়েছে সিলেট। নাসির, সোহান ছাড়াও সিলেট নিজেদের দলে টেনে নিয়েছেন গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলা স্পিনার তাইজুল ইসলামকে।

আর বিদেশি ক্রিকেটারের মধ্যে ইতোমধ্যে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের ক্রিস জর্ডান, লিয়াম ডসন, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারদের মতো ক্রিকেটার দলে অন্তর্ভুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট সিক্সার্স। দেশি ক্রিকেটারের মধ্যে অলক কাপালি, আবুল হাসান রাজুকেও দলে নিয়েছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া প্রিয় শিক্ষার্থীকে শিক্ষকের উপহার

বিপিএলে ঢাকা ছেড়ে সিলেটে নাসির

আপডেট সময় ০৯:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭