ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সড়কে প্রাণ গেল পিআইবি পরিচালক ইলিয়াস ভূইয়ার

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া মারা গেছেন। রবিবার রাতে শনির আখড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পিআইবির সহযোগী সম্পাদক (প্রকাশনা ও ফিচার) ফায়জুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ইলিয়াস ভূইয়া বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন ইলিয়াস ভূইয়া। তিনি বাইকের পেছনে বসা ছিলেন। শনির আখড়া ব্রিজের ঢালে আসার পর একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ তার লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

সোমবার দুপুর নাগাদ ইলিয়াস হোসেনের লাশ পিআইবিতে আনা হয়। এরপর আল-মারকাজুল ইসলামে গোসল শেষে লাশ গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সড়কে প্রাণ গেল পিআইবি পরিচালক ইলিয়াস ভূইয়ার

আপডেট সময় ০৬:০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০