ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীর দেয়া প্লট বুঝে পেলেন মিরাজ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

অসাধারণ নৈপুণ্যের কারণে পাওয়া প্রধানমন্ত্রীর উপহার দেয়া প্লট বুঝে পেয়েছেন টাইগার দলের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুষ্ঠানিকভাবে তিনি প্লট বরাদ্দ পেয়েছেন। গত ২৪ আগস্ট মিরাজের বাবা মো. জালাল হোসেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছ থেকে জমির কাগজপত্র বুঝে নেন।

বর্তমানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য জাতীয় দলের সঙ্গে ব্যস্ত থাকা মিরাজ খুলনায় ফিরলে তার নামে জমি দলিল রেজিস্ট্রি করা হবে।

গেল বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চমক দেখিয়ে দেশ-বিদেশের সংবাদমাধ্যমে আলোচনায় আসা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য খুলনায় বাড়ি বানিয়ে দেয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাড়ি তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে তিনি খুলনার জেলা প্রশাসককে নির্দেশ দেন।

মিরাজের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে দারিদ্র্যের সঙ্গে তার লড়াইয়ের গল্প সংবাদমাধ্যমে উঠে আসার পর প্রধানমন্ত্রী ওই নির্দেশ দেন।

কেডিএ বলছে, নগরীর মুজগুন্নি প্রধান সড়কে কেডিএ’র বাণিজ্যিক-কাম আবাসিক এলাকায় মোট ৩.০৭ কাঠা জমি মিরাজের নামে বরাদ্দ দেয়া হয়েছে। তাকে প্রতীকী মূল্যে (এক হাজার এক টাকা) প্রধানমন্ত্রী ওই জমি অনুমোদন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রধানমন্ত্রীর দেয়া প্লট বুঝে পেলেন মিরাজ

আপডেট সময় ০৯:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭