ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উপজেলা আ’লীগ সভাপতিকে কুপিয়ে আহত করলো সাবেক ভাইস চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের জেরে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুজার রহমানকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি বর্তমানে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম নিক্সনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসি জানায়, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে আবুজার রহমান রিক্সাযোগে কলেজপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এ সময় আলমগীর মোড় এলাকায় নাহিদুল ইসলাম নিক্সন অতর্কিত তার ওপর হামলা চালায়। এতে তার ডান হাতের কব্জি, বাম চোখ ও নাকে গুরুতর জখম হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আবুজার রহমান নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

ঘটনার পর রাতেই অভিযুক্ত নিক্সনকে তার বাড়ি থেকে গ্রেফতার করার কথা জানিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উপজেলা আ’লীগ সভাপতিকে কুপিয়ে আহত করলো সাবেক ভাইস চেয়ারম্যান

আপডেট সময় ০৩:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০