ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনার প্রকোপ, উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বন্যার দোহাই দিয়ে প্রতিনিয়ত বেড়ে চলছে নিত্যপণ্যের দাম। সবশেষ ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের অজুহাতে রান্নার জন্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম বাড়ছে। পণ্যের এমন দাম বৃদ্ধির জন্য সরকারকে দুষলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুলের দাবি, সরকারের নানা দুর্নীতি ও উদাসীনতার কারণে এসব পণ্যের দাম বাড়ছে। এক টুইটবার্তায় এমন অভিযোগ করেন মির্জা ফখরুল।

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, করোনাকালীন সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে মানুষ পড়েছে নিদারুণ অর্থকষ্টে। অথচ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।

ফখরুল বলেন, ২০১৯ সালে পেঁয়াজের দাম ১০ গুণ বেড়েছিল! সেই সংকট ফিরে এসেছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এই ব্যর্থতা, ম্যান্ডেটবিহীন সরকারের দুর্নীতি ও উদাসীনতারই স্বাক্ষর।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

শীতকালীন ছুটিতে দুবাই বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক ফ্লাইট

দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী: ফখরুল

আপডেট সময় ০১:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০