ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুলশানে স্পা সেন্টারে অভিযান, নারীসহ গ্রেপ্তার ২৮

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর গুলশানের অ্যাপেল থাই স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৬ জন নারী।

রবিবার দিবাগত রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, স্পা সেন্টারটিতে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন নিপীড়নমূলক কাজ চলে আসছিল। এমন অভিযোগে রাত সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালানো হয়। আটক করা হয় ১২ নারী ও ১৬ জন পুরুষকে।

জানা যায়, অভিযানে স্পার নামে সেন্টারটিতে অসামাজিক কাজ করার প্রমাণ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। পরে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. ওলিয়ার রহমান গ্রেপ্তারদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুলশানে স্পা সেন্টারে অভিযান, নারীসহ গ্রেপ্তার ২৮

আপডেট সময় ০১:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০