ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কালীগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ২ যুবক আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ম্যানেজারকে ১০ পিস ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক। এ ঘটনায় একজন পলাতক রয়েছেন।

রোববার উপজেলার চাপালী গ্রামে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

আটকরা হলেন উপজেলার বাবরা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন ও বাবরা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে সবুজ মিয়া।
এ ছাড়া চাপালী গ্রামের শফিক খানের ছেলে রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। তারা সবাই ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর কালীগঞ্জ অফিসে কর্মরত বিক্রয় প্রতিনিধি।

কালীগঞ্জ থানার ওমি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাপালী গ্রামে থানার এসআই জাকারিয়া মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান।

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর কালীগঞ্জ অফিসের ম্যানেজার সাহিদুর রহমান সাহিদের মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা পাওয়া যায়। এ সময় সন্দেহ হলে ঘটনাস্থলে উপস্থিত আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তারা ম্যানেজারকে ফাঁসানোর জন্য মোটরসাইকেলের নিচে ইয়াবা রাখার কথা স্বীকার করেন।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি একজনকে আটকের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

কালীগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ২ যুবক আটক

আপডেট সময় ১২:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০