ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিএসসিসির অভিযানে ৯ মামলায় ৮৭ হাজার টাকা জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক:   

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ক্যাবল অপসারণ ও এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। আজ অভিযানের ২৪তম দিনে চারটি ভ্রাম্যমাণ আদালত সব মিলিয়ে ৯টি মামলা দায়ের ও নগদ ৮৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

কাজী মো. ফয়সালের নেতৃত্বে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের নীলক্ষেত এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিতকরণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৯টি স্থাপনা পরিদর্শন করে দুটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় মামলা দায়ের ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।

অঞ্চল-২ এর আরামবাগ ও মতিঝিল এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ। তিনি ৪৫টি স্থাপনা পরিদর্শন করেন এবং চারটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় চারটি মামলা দায়ের ও ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদিকে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ পল্টন মোড় থেকে নয়াপল্টনের ভিআইপি টাওয়ার পর্যন্ত অবৈধ ক্যাবল অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

তিনি ১৫টি ইলেকট্রিক পোল থেকে অবৈধ ক্যাবল অপসারণ করেন এবং পল্টন মোড়ে নান্না বিরিয়ানির রন্ধনকাজে ব্যবহৃত বর্ধিতাংশ ফুটপাতের ওপর থাকায় নান্না বিরিয়ানিকে দুই হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও একটি অস্থায়ী টং দোকান উচ্ছেদ করে তাদের ৫০০ টাকা জরিমানা করেন।

এদিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ আজ আজিমপুর, পলাশী, নীলক্ষেত ও কাঁটাবন এলাকায় অবৈধ ক্যাবল অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি ১৪টি ইলেকট্রিক পোল থেকে অবৈধ ক্যাবল অপসারণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিএসসিসির অভিযানে ৯ মামলায় ৮৭ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১১:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০