ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অবশেষে তাইজুলের বলে ফিরলেন স্মিথ

অাকাশ স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রাম টেস্টে মাত্র ৫ রানে মুস্তাফিজের বলে রেইনশো আউট হয়েছিলেন। এরপর ডেভিড ওয়ার্নারের সঙ্গে ধীরে ধীরে দেয়াল হয়ে দাঁড়াচ্ছিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। পূরণ করেছেন হাফসেঞ্চুরিও। তবে দলীয় স্কোর যখন একশ’ ছুঁই ছুঁই তখন তাইজুলের বলে বোল্ড হয়ে ফিরলেন স্মিথ। আউট হওয়ার আগে করেছেন ৫৮ রান। দুই উইকেটে ১১১ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া।
এর আগে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩০৫ রান করেছে বাংলাদেশ। আগের দিনের ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলা শুরু করে মঙ্গলবার বাকি চার উইকেট হারিয়ে আর ৫২ রান যোগ করতে সক্ষম হয় টাইগাররা।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম (৬৮), সাব্বির রহমান ৬৬ ও নাসির হোসেন ৪৫ রান করেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শুধু মেহেদি হাসান মিরাজ রান আউট হয়েছেন। বাকি ৯টি উইকেটই নিয়েছেন অসি স্পিনাররা। যার মধ্যে নাথান লিয়ন ৯৪ রান খরচায় একাই তুলে নেন ৭ উইকেট।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া প্রিয় শিক্ষার্থীকে শিক্ষকের উপহার

অবশেষে তাইজুলের বলে ফিরলেন স্মিথ

আপডেট সময় ০৭:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭