ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাতে লায়নের রেকর্ড মাত

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে এর আগে টেস্টে স্পিনারদের মধ্যে এক ইনিংসে ন্যূনতম ৭ উইকেট নেওয়ার কীর্তি ছিল স্টুয়ার্ট ম্যাকগিল, দানিশ কানেরিয়া ও রঙ্গনা হেরাথের। আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে চতুর্থ স্পিনার হিসেবে একই কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। বাংলাদেশের প্রথম ইনিংসে লায়নের বোলিং ফিগার ৩৬.২-৭-৯৪-৭!

তবে লায়ন একটি জায়গায় অনন্য। ম্যাকগিল, কানেরিয়া ও হেরাথদের কেউ অফ স্পিনার নন, অর্থাৎ অফ স্পিনার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্টে এক ইনিংসে প্রথম ৭ উইকেট নেওয়ার কীর্তি এখন লায়নের। ২০০৬ ফতুল্লা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ১০৮ রানে ৮ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিংয়ের কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ারই সাবেক লেগ স্পিনার ম্যাকগিল। বাংলাদেশের বিপক্ষে টেস্টে এক ইনিংসে এটাই সেরা বোলিং।

টেস্টে এক ইনিংসে দানিশ কানেরিয়ার ক্যারিয়ার-সেরা বোলিং ফিগারও বাংলাদেশের বিপক্ষে। ২০০২ ঢাকা টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৭৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সাবেক এ লেগ স্পিনার। চার বছর আগে কলম্বো টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৮৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন লঙ্কান বাঁহাতি স্পিনার হেরাথ।

চলতি চট্টগ্রাম টেস্টে লায়ন যা করেছেন, সেটা তাঁর টেস্ট ক্যারিয়ারে যুগ্মভাবে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। টেস্ট ক্যারিয়ারে এ পর্যন্ত তিনবার এক ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এ অফ স্পিনার। চলতি বছরের মার্চে ভারতের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে ৫০ রানে ৮ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিংয়ে কীর্তি গড়েছিলেন লায়ন।

চলতি বছর টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যেও তিনে উঠে এসেছেন ২৯ বছর বয়সী এ স্পিনার। সমান ৪৪ উইকেট নিয়ে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন যথাক্রমে প্রথম ও দ্বিতীয়। ৮ টেস্ট খেলা অশ্বিনের চেয়ে এক ম্যাচ কম খেলেছেন জাদেজা। চলতি বছর এ পর্যন্ত ৭ টেস্টে ৪০ উইকেট নিয়ে তৃতীয় লায়ন। ২৭ উইকেট নিয়ে এ তালিকায় ১১তম বাংলাদেশের সাকিব আল হাসান। বাংলাদেশি বোলারদের মধ্যে চলতি বছর এ পর্যন্ত সাকিবের উইকেটসংখ্যাই সর্বোচ্চ।

টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায়ও সাতে উঠে এলেন লায়ন। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে এ পথে তিনি টপকে যান জ্যাসন গিলেস্পিকে। ২৬৩ উইকেট নেওয়া লায়নের সামনে এখন ক্রেগ ম্যাকডারমট (২৯১)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া প্রিয় শিক্ষার্থীকে শিক্ষকের উপহার

সাতে লায়নের রেকর্ড মাত

আপডেট সময় ০৫:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭