ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাগুরায় দুই বাস ও মাইক্রোর সংঘর্ষে নিহত ৪

আকাশ জাতীয় ডেস্ক: 

মাগুরায় দুটি যাত্রীবাহী বাস এবং একটি মাইক্রোবাসের সংঘর্ষে চার বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী।

শুক্রবার দুপুর দেড়টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের মঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন দুর্ঘটনার শিকার চাকলাদার পরিবহনের সুপারভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর জেলা সদরের রুপদিয়া গ্রামে। অপর নিহত হচ্ছেন নরসিংদীর দত্তপাড়ার ফকরুল ইসলাম (৩৮)। নিহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।

মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, বরিশাল থেকে চাকলাদার পরিবহনের যশোরগামী একটি যাত্রীবাহী বাস এবং একই দিকে যাওয়া একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এই হতাহতের ঘটনা ঘটে।

ওসি জানান, দুর্ঘটনার পর চাকলাদার পরিবহনের বাসটি এখনো রাস্তার পাশে খাদে পড়ে আছে। সেটি উদ্ধারের চেষ্টা করছে মাগুরা ও যশোর দমকল বাহিসীর সদস্যরা। নিহতরা সবাই এই পরিবহনের যাত্রী। আর আহত হয়েছেন দুই বাসের যাত্রীই।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

মাগুরায় দুই বাস ও মাইক্রোর সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় ০৬:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০