ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বেনাপোল-পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ পথে দু’দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি।

তবে এ পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছেন। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখায় বন্দরের দুই পারে প্রবেশের অপেক্ষায় কয়েকশ’ ট্রাক আমদানি ও রপ্তানি পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পচনশীল বিভিন্ন খাদ্যদ্রব্যসহ শিল্পকারখানার জরুরি কাজে ব্যবহৃত কাঁচামাল রয়েছে। বিশেষ করে ভারতের প্রেট্রাপোলে আটকে থাকা পেঁয়াজ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

বেনাপোল-পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ

আপডেট সময় ০৫:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০