ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে

আকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচক কমেছে। একইসঙ্গে এ দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও কিছুটা কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে পাঁচ হাজার ১০৪ পয়েন্টে অবস্থান করছে। এ দিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৩ ও ১৭৬১ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ১৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ১৩৪ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ১৪৭ কোটি ২৫ লাখ টাকার।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টি কোম্পানি কমেছে ২১০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- মুন্নু সিরামিক, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ডেল্টা হাউজিং, নিটল ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, লংকাবাংলা, রিপাবলিক ইন্স্যুরেন্স ও সায়হাম কটন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৩ পয়েন্টে। বৃহস্পতিবার সিএসইতে হাত বদল হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৪৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ২৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫ কোটি ১৮ লাখ টাকার।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে

আপডেট সময় ০৪:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০