ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে ভাগ্নের সাজার রায় শুনে আদালতেই মারা গেলেন মামা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী

নেইমারকে পরাজয় বরণ করা শিখতে বললেন গনসালেস

আকাশ স্পোর্টস ডেস্ক:   

পিএসজি বনাম মার্শেই ডার্বির প্রধান চরিত্রদের একজন আলভারো গনসালেস। ম্যাচটিতে তার দল জিতেছে ১-০ ব্যবধানে।

অবশ্য ম্যাচটি বিতর্কিত হয়ে আছে দু’দলের ৫টি লাল কার্ড এবং মোট ১৭টি কার্ডের জন্য। তবে সব ছাপিয়ে বড় হয়ে উঠেছে ‘বর্ণবাদ’। পিএসজি ফরোয়ার্ড নেইমারের দাবি, গনসালেস তার সঙ্গে বর্ণবাদী আচরণ করেছেন। যার কারণে ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা সাবেক ভিয়ারিয়াল ডিফেন্ডারকে মাথার পেছনে আঘাত করে পিএসজির শেষ খেলোয়াড় হিসেবে ম্যাচের অন্তিম সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

পরে নেইমার তার রাগ উগরে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল টুইটার পেজে পিএসজি তারকা লিখেন, ‘আমার একটাই আফসোস যে, তার মুখে চড় মারতে পারিনি। ’

অবশ্য ব্রাজিলিয়ান তারকার কথা শুনে থেমে থাকেননি গনসালেসও। পাল্টা টুইটে স্প্যানিশ ডিফেন্ডার লেখেন, ‘বর্ণবাদের কোনো জায়গা নেই। অনেক সতীর্থ ও বন্ধুদের সঙ্গে আমার এক স্বচ্ছ ক্যারিয়ার আছে। মাঝেমধ্যে তোমাকে পরাজিত হওয়া শিখতে হবে এবং মাঠে তা গ্রহণ করতে হবে। অবিশ্বাস্য তিন পয়েন্ট পাওয়া গেলো।

বর্ণবাদী আচরণ করেননি দাবি করে গনসালেস কৃষ্ণাঙ্গ সতীর্থদের সঙ্গে তোলা এক ছবিও পোস্ট করেন টুইটারে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

নেইমারকে পরাজয় বরণ করা শিখতে বললেন গনসালেস

আপডেট সময় ০৯:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০