ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নেইমাররা ফিরলেও হার এড়াতে পারেনি পিএসজি

আকাশ স্পোর্টস ডেস্ক:   

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, শুধু তাই নয়। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা দল পিএসজির লিগে শুরুটা বেশ বাজেই হলো।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্রথম ম্যাচে তারকাবিহীন দলটির হার। তবে দ্বিতীয় ম্যাচে করোনামুক্ত হয়ে তারকাদের অনেকেই ফিরলেও হার এড়াতে পারেনি টমাস টুখেলের শিষ্যরা। ঘটনাবহুল ম্যাচে মার্সেইর কাছে ১-০ গোলে হেরেছে প্যারিসের ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর পিএসজির প্রায় পুরো দলই স্পেনের ইবিজায় ভ্রমণে যায়। যেখানে গিয়ে নেইমারসহ দলের বড় বড় তারকারা করোনা ভাইরাসে আক্রান্ত হন। ফলে প্রথম ম্যাচে তাদের দেখা যায়নি। তবে এ ম্যাচে ফিরেছিলেন ব্রাজিল তারকাসহ লিয়ান্দ্রো দানিয়েল পারেদেসরা। কিন্তু নিজেদের ইতিহাসে এনিয়ে মাত্র দ্বিতীয়বার লিগের প্রথম দুই ম্যাচে কোনো গোল না করে হারল পিএসজি। প্রথমবার এই তেতো স্বাদ তারা পেয়েছিল ১৯৭৮-১৯ মৌসুমে।

রোববার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে খেলতে নামে পিএসজি। কিন্তু মার্সেইর প্রাচীরের সামনে বারবার হতাশ হতে হয়েছে স্বাগতিকদের। মার্সেই গোলরক্ষক স্টিভ মাঁদাঁদা বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ সেভ করেছেন।

৩১তম মিনিটে খেলার ধারার বিপরীতে ম্যাচের একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড ফ্লোরিয়ান থাভিন। আর এই গোলেই পিএজির হার নিশ্চিত হয়ে যায়। টুখেলের দল নিজেদের প্রথম ম্যাচে লঁসের বিপক্ষে একই ব্যবধানে হেরেছিল।

খেলার অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দু’দলের মাঝে ঝামেলা বেধে যায়। একটি ফাউলকে কেন্দ্র করে ধাক্কাধাক্কিতে জড়ায় দুই দলের ফুটবলাররা। এমনকি একজন আরেকজনকে লাথিও মারতে দেখা যায়। এই ঘটনায় রেফারি লাল কার্ড দেখান পিএসজির নেইমার, লেভিন কুরজাওয়া ও লিয়ান্দ্রো দানিয়েল পারেদেস এবং মার্সেইয়ের জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তোকে। এছাড়া পুরো ম্যাচে মোট লাল-হলুদ মিলিয়ে ১৭টি কার্ড দেখানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নেইমাররা ফিরলেও হার এড়াতে পারেনি পিএসজি

আপডেট সময় ০৯:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০