ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নেইমারকে ‘বানর’ বলে গালি দেন গঞ্জালেজ

আকাশ স্পোর্টস ডেস্ক:   

করোনাভাইরাস থেকে সেরে উঠে প্রথমবারের মতো ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। আর সেই ম্যাচেই লাল কার্ড দেখলেন তিনি। তার অপরাধ, তিনি মার্সেইয়ের খেলোয়াড় আলভারো গঞ্জালেজকে মাথার পেছন দিকে আঘাত করেন।

তবে নেইমার বলছেন, গঞ্জালেজ তাকে বর্ণবাদী মন্তব্য করে। এ কারণেই তিনি তাকে আঘাত করেন। ররিবার ম্যাচ শেষে টুইটারে নেইমার লিখেছেন, ‘ভিএআর আমার ‘আক্রমণকে’ চিহ্নিত করেছে। এটা সহজ। এখন আমি ওই বর্ণবাদীর ছবিও দেখতে চাই যে আমাকে ‘বানর’ বলেছে।’

লিগ ওয়ানে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। রবিবার ঘরের মাঠে মার্সেইয়ের কাছে ১-০ গোলে হেরেছে নেইমারের দল পিএসজি। তবে এই ম্যাচে জয় পরাজয়ের হিসাবের আলোচিত বিষয় হচ্ছে, ম্যাচটিতে ১০টি হলুদ কার্ড ও ৫টি লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে।

যে পাঁচজনকে লাল কার্ড দেখানো হয়েছে তার মধ্যে পিএসজির তিনজন। তারা হলেন নেইমার, কুরজাওয়া ও প্যারেডেস। মার্সেইয়ের লাল কার্ড দেখা দুই খেলোয়াড় হলেন আমাভি ও বেনেদেত্তো।

পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাদানুবাদ চলছিল। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটের পরে গিয়ে মারামারিতে রূপ নেয়। যে ঘটনা চলে গিয়েছিল রেফারির নিয়ন্ত্রণের বাইরে।

প্রথমে লাল কার্ড দেখানো হয় দুই দলের দুই লেফট ব্যাককে। পিএসজির কুরজাওয়া ও মার্সেইয়ের আমাভি ঘুষাঘুষিতে জড়িয়ে পড়লে তাদের লাল কার্ড দেখান রেফারি।

পিএসজির প্যারেডেস ও মার্সেইয়ের বেনেদেত্তোকে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। তারাও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন। পরে ভিএআর রিভিউয়ের মাধ্যমে রেফারি নিশ্চিত হন যে, নেইমার মার্সেইয়ের আলভারো গঞ্জালেজকে পেছন থেকে মাথার পেছনে আঘাত করেন। যার কারণে নেইমারকে রেফারি লাল কার্ড দেখান। নেইমার ও গঞ্জালেজের মধ্যে ম্যাচের শুরু থেকেই বাদানুবাদ চলছিল।

তবে, ম্যাচের পরে নেইমার বলেছেন যে, ‘গঞ্জালেজ একজন বর্ণবাদী। যে কারণে আমি তাকে আঘাত করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নেইমারকে ‘বানর’ বলে গালি দেন গঞ্জালেজ

আপডেট সময় ০৯:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০