ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লোহাগড়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাইফুল শেখের ছেলে। তিনি দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম রেজোয়ানের সঙ্গে একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে রেজোয়ান দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় মুকুলের চায়ের দোকান থেকে বের হয়ে ঝড়ু ফকিরের বাড়ির সামনে পৌঁছলে প্রতিপক্ষ সোহেল খানসহ দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

এলাকাবাসী উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে তৎক্ষণাৎ নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন। রাত ৯টায় সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিভাস শর্মা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত রেজোয়ানের ভাই রানা শেখ জানান, সোহেল খানসহ ৭-৮ জন দুর্বৃত্ত আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিঘলিয়া গ্রামের ঝড়ু ফকিরের ছেলে শিমুল ফকিরকে (২২) আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

লোহাগড়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:২৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০