ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মাশরাফির ব্রেসলেট নিলামের অর্থে হবে ১০ শয্যার হাসপাতাল

আকাশ জাতীয় ডেস্ক:

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে ১০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ঘোষণা দেওয়া হয়েছে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার বেলা ১১টায় নড়াইল শহরের মহিষখোলায় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক সেন্টার ও নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টারে কেক কাটা, আলোচনা সভায় এই ঘোষণা দেয়া হয়।

সভায় ঘোষণা দেওয়া হয়, মাশরাফি বিন মতুর্জার ব্যবহৃত ব্রেসলেট নিলামের ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া খেলোয়াড় এবং করোনাভাইরাস প্রতিরোধে খরচ হয়েছে। ব্রেসলেট নিলামের বাকি ২৫ লাখ টাকা এবং নড়াইলের কয়েক ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। এ হাসপাতালে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্পখরচে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। হাসপাতালটি সরকারি অনুমোদনের অপক্ষোয় রয়েছে। অনুমোদন পেলেই এটি নির্মাণের কাজ শুরু হবে।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, স্পেকট্রা হেক্সা গ্রুপের চেয়ারম্যান মো. আকরামুজ্জামানু রন্টু, স্পেকট্রা হেক্সা গ্রুপের পরিচালক মো. আহসানুজ্জামান লিন্টু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, ডায়াবেটিক রোগী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মুকিত লাভলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট রেজাউল খবির রাজু, হোসাইন আহম্মেদ সোহান প্রমুখ।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর দেশের জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক, আধুনিক ও পরিচ্ছন্ন নড়াইলের স্বপ্নদ্রষ্টা মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনে

র যাত্রা শুরু হয়। শুরু থেকেই ফাউন্ডেশন জেলার প্রত্যন্ত অঞ্চলে বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রি ও স্বল্প খরচে স্বাস্থ্য সেবা প্রদান, ডেঙ্গু ও করোনা মহামারি প্রতিরোধে বিভিন্ন কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলার উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মাশরাফির ব্রেসলেট নিলামের অর্থে হবে ১০ শয্যার হাসপাতাল

আপডেট সময় ০১:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০