ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: রুবিও দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ১৪৪ উপসচিবের পদোন্নতি

আকাশ জাতীয় ডেস্ক:  

উপসচিব হিসেবে পদোন্নতি পাওয়ার একদিন পরই বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ১৪৪ জন কর্মকর্তাকে যুগ্মসচিব হিসাবে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (০২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে পৃথক চারটি আদেশ জারি করেছে।

এতে বলা হয়েছে, যুগ্মসচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতি বা জ্যেষ্ঠতা কার্যকর করার ক্ষেত্রে প্রজ্ঞাপন জারির পূর্বের কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। তবে ইতোমধ্যে প্রাপ্ত সুবিধা বহাল থাকবে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২২০ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। ২০০৬ সালের থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন তারিখে তাদের পদোন্নতি কার্যকর ধরা হয়েছে।

উপসচিব হওয়া ২২০ কর্মকর্তাদের মধ্য থেকে ১৪৪ জনকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হলো। ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ৫ জুন পর্যন্ত বিভিন্ন তারিখে তাদের পদোন্নতি কার্যকর ধরা হয়েছে।

আরও গতিশীল, সমন্বিত ও জনবান্ধব প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করতে ২০১৮ সালের ১৩ নভেম্বর ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে সরকার।

জনপ্রশাসনের কর্মকর্তারা জানান, প্রশাসন ক্যাডারের সঙ্গে ইকোনমিক ক্যাডার একীভূত হওয়ার পর এই ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে জটিলতা ছিল। ফলে এসব কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সেই জটিলতা নিরসন করা হচ্ছে। বাকিদেরও পর্যায়ক্রমে পদোন্নতি দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ১৪৪ উপসচিবের পদোন্নতি

আপডেট সময় ০৮:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০