ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

বিদ্যুত গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধান করুন: প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:   

গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশের অগ্রগতি কোথায় যাবে তার পূর্বাভাস আপনাদের কাজ কর্মের মাধ্যমে প্রতিফলন ঘটাতে হবে। আমাদের অবস্থার পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই প্রশিক্ষণ আপনাদের নেতৃত্বের উন্নয়ন ঘটিয়ে নতুন করে কাজ করতে উদ্বুদ্ধ করবে। বিদ্যুৎ বিভাগে অংশীজন গ্রাহক। গ্রাহক সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। কোনো সমস্যা নিয়ে গ্রাহক আপনাদের কাছে আসার পূর্বেই সেবা নিয়ে গ্রাহকদের কাছে যেতে হবে। ইতিবাচক মনোভাব নিয়ে গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধান করুন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিপিএমআই) আয়োজিত ‘লিডারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর পাওয়ার সেক্টর অর্গানাইজেসন্স’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাঠ পর্যায়ে সরাসরি গ্রাহকদের সঙ্গে যারা কাজ করে তাদের সেবা প্রদান ও আচরণগত প্রক্রিয়ায় আরও উন্নয়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউটকে আন্তর্জাতিক মানের করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের গতি আরও বাড়ানো উচিত। এটা শুধু ব্যবস্থাপনা প্রশিক্ষণ দিবে না, গবেষণার বিষয়টিও দেখবে। নবায়ণযোগ্য জ্বালানির আকার বড় হচ্ছে, তাপ বিদ্যুৎ এর আকার বড় হচ্ছে, এগুলো পরিচালনার বিষয়ও প্রশিক্ষণে থাকা প্রয়োজন। প্রশিক্ষণ কর্মসূচি সর্বদা চলমান রাখতে হবে বলে মন্তব্য করেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জিএম, সিনিয়র জিএম-এর মধ্যে থেকে ৫০ জন কর্মকর্তা নিয়ে ১২ দিন ব্যাপী ‘লিডারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর পাওয়ার সেক্টর অর্গানাইজেসন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিপিএমআই)-এর রেক্টর মো. মাহাবুব-উল-আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুত গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধান করুন: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৩২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০