ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত

বর্ষসেরা দলে মেসি, নেই রোনালদো-নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বরাবরের মতো এবারও বর্ষসেরা দল গঠন করেছে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া (ইএসএম)। আর এই একাদশে স্প্যানিশ লা লিগা থেকে সুযোগ পেয়েছেন শুধুমাত্র লিওনেল মেসি ও তারই ক্লাব সতীর্থ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

আর্জেন্টাইন অধিনায়ক মেসির অবশ্য এসব একাদশ দেখার এখন সময় নেই। কেননা ২০ বছরের সম্পর্কের ক্লাব বার্সেলোনার সঙ্গে তার খারাপ সময় যাচ্ছে। ক্লাব ছাড়ার ব্যাপারে ইতোমধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। যদিও এ নিয়ে দু’পক্ষের মাঝে জটিলতা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে মেসি এই একাদশে জায়গা পেলেও তারই চিরপ্রতিদ্বন্দ্বী জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ব্রাত্য রয়েছেন। এমনকি সময়সাময়িক আরেক তারকা পিএসজির নেইমারও সুযোগ পাননি।

ইএসএমের এই প্যানেল ইউরোপের শীর্ষ মিডিয়াগুলো থেকে নির্বাচিত করা হয়। এই আউটলেটে মার্কা, লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত ও কিকারের মতো ওপরের সারির সংবাদমাধ্যমগুলো রয়েছে।

তবে একাদশ গঠনে ভোটাভুটি হয়ে থাকে। যেখানে ২০১৯-২০ মৌসুমের খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতেই ভোট দিয়ে থাকে।

একাদশে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা লিভারপুলের সর্বোচ্চ ৪ ফুটবলার রয়েছে। এরা হলেন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ভার্জিল ফন ডাইক, অ্যান্ডি রোর্বেটসন ও জর্ডান হেন্ডারসন।

বার্সা থেকে মেসি ও টের স্টেগেনই সুযোগ পেয়েছেন। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে কাউকে একাদশের যোগ্য হিসেবে রাখা হয়নি।

দলে এছাড়া রয়েছেন, আরবি লিগজিগের দায়োত উপামেকানো, ম্যানচেস্টার সিটির কেভিন দে ব্রুইনা, প্যারিস সেন্ট জার্মেইর আনহেল দি মারিয়া, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডভস্কি ও বুরুশিয়া ডর্টমুন্ডের আর্লি হালান্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ

বর্ষসেরা দলে মেসি, নেই রোনালদো-নেইমার

আপডেট সময় ০৮:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০