ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় নিয়ম মেনে কালভার্ট নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক: 

জলাশয় রক্ষায় নিয়ম মাফিক প্রয়োজন অনুযায়ী কালভার্ট নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভা শেষে দুপুরে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, জলাশয় বা জলমগ্ন এলাকায় যেসব সড়কের কাজ করা হবে, সেখানে অনেক বেশি কালভার্ট রাখতে হবে। প্রাকৃতিক কিছু খাল আছে, সেসব খাল তো রাখবোই। প্রধানমন্ত্রী বলেছেন বাড়তি বা কিছুদূর পর পর একটি করে কালভার্ট করবেন। পানি যাতে অবাধে চলাচল করতে পারে। মাছ অবাধে চলাফেরা করতে পারে। জলজ প্রাণীর স্বাধীনতা আমরা সম্মান করি।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ওই এলাকায় (হাওর অঞ্চলের) যেসব আদিম গাছগাছালি আছে, হিজল করচ তমাল এসব রক্ষা করতে হবে। প্রাকৃতিক বৈচিত্র্য যা আছে, প্রাণিজ জলজ বৃক্ষ রক্ষা করতে হবে। জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, হাওর এলাকায় ছোট ছোট চিংড়ি মাছ রয়েছে এগুলো রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাতীয় নিয়ম মেনে কালভার্ট নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৬:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০