ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কোনো দেশই বলতে পারবে না করোনা শেষ হয়েছে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস সোমবার বলেছেন, মহামারি করোনাভাইরাসের প্রকোপ শেষ হয়েছে কোনো দেশই এমনটা বলতে পারে না। তাই তিনি সংক্রমণ ঠেকাতে আগের মতোই বিবিনিষেধ আরোগ করার আহ্বান জানান।

তিনি বলেন, ভাইরাসটির প্রকোপ শুরুর পর আট মাস ধরে বিধিনিষেধ মেনে চলতে চলতে অনেকে ক্লান্ত এবং তারা যে স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে এটা আমরাও বুঝতে পারছি। কিন্তু এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার উপায় নেই।

তার ভাষ্য, ‘আমরাও তো চাই শিশুরা ক্লাসে ফিরে যাক। মানুষ আবার ফিরে যাক তার কর্মস্থলে। কিন্তু আমরা দেখতে চাই এই ফিরে যাওয়াটা যেন হয় নিরাপদ ও সুরক্ষিত।’

সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ বাস্তবতা হলো, করোনাভাইরাস আগের মতোই সংক্রমণ ছড়াচ্ছে। ফলে এর বিস্তার নিয়ন্ত্রণে না এনেই যদি সবকিছু সচল করে স্বাভাবিক করা হয় তাহলে তা হবে ভয়াবহ একটি বিপর্যয়।’

ইতোমধ্যে বিশ্বের ২ কোটি ৫৫ লাখেরও বেশি মানুষের দেহে সংক্রমণ ছড়িয়েছে মহামারি এই ভাইরাস। ভাইরাসটিতে সংক্রমিত রোগ কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮ লাখ ৫২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তবে আশার খবর হলো, আক্রান্তদের মধ্যে ১ কোটি ৭৮ লাখের বেশি এখন সুস্থ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘কোনো দেশই বলতে পারবে না করোনা শেষ হয়েছে’

আপডেট সময় ১২:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০