ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

জলসিঁড়ি আবাসন প্রকল্পে সহায়তা করবে বসুন্ধরা গ্রুপ

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশ সেনাবাহিনীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে জমি প্রদানের পর এবার উন্নয়ন কাজে সার্বিক সহায়তার হাত বাড়ালো বসুন্ধরা গ্রুপ।

সোমবার (৩১ আগস্ট) সেনাবাহিনীর সদর দফতরে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী প্রকল্প সম্প্রসারণ ও উন্নয়নে সার্বিক সহায়তা করবে বসুন্ধরা গ্রুপ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার বিবেচনায় প্রকল্পটি সফল করে তুলতে এর আগে দুই হাজার ৬০০ বিঘা জমি প্রদান করে বসুন্ধরা গ্রুপ।

সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতিতে চুক্তিতে সই করেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

অনুষ্ঠানে বলা হয়, জলসিঁড়ি আবাসন প্রকল্প সম্পসারণ ও উন্নয়নে বসুন্ধরা গ্রুপ সহায়তা করবে। প্রকল্প এলাকায় বসুন্ধরা গ্রুপ ও জলসিঁড়ি যৌথভাবে বড় একটি মসজিদ স্থাপন করবে এবং প্রকল্পের সৌন্দর্যবর্ধনেও কাজ করবে।

চুক্তিসই অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর জলসিঁড়ি আবাসন প্রকল্পের সম্প্রসারণ ও উন্নয়নে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। আশা করি, উভয়পক্ষের সহযোগিতায় নির্ধারিত সময়েই প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হবে। ”

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, “প্রকল্প বাস্তবায়নের স্বার্থে সেনাবাহিনী এবং বসুন্ধরা গ্রুপ পরস্পরকে সহযোগিতা করবে। ”

তিনি জলসিঁড়ি প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে সার্বিক সহায়তার জন্য বসুন্ধরা গ্রুপের প্রশংসা করেন। বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল সামসুল হক, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর, বসুন্ধরা গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক লিয়াকত হোসেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক এবং উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জলসিঁড়ি আবাসন প্রকল্পে সহায়তা করবে বসুন্ধরা গ্রুপ

আপডেট সময় ১১:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০