ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জে ইতি রংদার (৩৫) নামে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে জেলার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল গ্রামের রাস্তা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই গ্রামের সুনীল রংদারের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে ছোট মেয়ে প্রীতি ও স্বামীকে নিয়ে ওই গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সোমবার ভোরে স্থানীয়রা পার্শ্ববর্তী জোতি রায়ের বাড়ি সংলগ্ন রাস্তার ওপর তার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানান। পরে পুলিশ এ লাশ উদ্ধার করে।

নিহতের মেঝ মেয়ে কলেজছাত্রী মুক্তি রংদার বলেন, ‘আমি ওই রাতে পাশের চাচার বাড়িতে ঘুমিয়ে ছিলাম। সকালে মায়ের মৃত্যুর খবর পাই।’

নিহতের স্বামী সুনীল রংদার জানান, তার স্ত্রীর ডায়াবেটিস থাকায় প্রতিদিন সকালে হাঁটতে বের হয়। আজ সকালে প্রতিবেশীদের ডাকে ঘুম থেকে ওঠে রাস্তায় গিয়ে স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান তিনি।

লাশের সুরতহালকারী সিংগাইর থানার পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, নিহতের ঘাড়ে ও চোয়ালে বড় দুটি কোপের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো খুনের রহস্য উদঘাটন হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া নিহতের স্বামী ও সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এদিকে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

মানিকগঞ্জে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০