ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মগবাজারে ম্যানহোলে বিস্ফোরণ, পথচারী আহত

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মগবাজার এলাকায় ম্যানহোলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে গ্যাসজমে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। সোমবার বিকাল ৩টার দিকে মগবাজার-মালিবাগ সড়কে এই ঘটনা ঘটে।

বিস্ফোরণের সময় ঘটনাস্থলের পাশে থাকা দুজন পথচারী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আরও পাঁচ-সাতজন সামান্য আঘাত পেয়েছেন।

ঘটনাস্থলে গিযে দেখা যায়, মগবাজার ফ্লাই ওভারের নিচে চার রাস্তার মোড়ে মৌচাকের দিতে যেতে ডান পাশে ফুটপাতের নিচে থাকা ম্যানহোলে এই বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলে ট্রাফিকের দায়িত্ব পালন করা সার্জেন্ট ইমরান বলেন, হঠাৎ বিকট শব্দ হয় এবং পরে এসে দেখি ম্যানহোলের চার-পাঁচটি ঢাকনা এবং ফুটপাতের টাইলস উঠে গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ম্যানহলের পাশেই একটি বাইক রাখা ছিল, সেটিও ক্ষতিগ্রস্ত হয়। তবে বাইকের চালক পাশে ছিলেন না। ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছে দেখছেন ম্যানহোলের নিচে থাকা গ্যাসের পাইপে কোনো লিকেজ আছে কি না।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মগবাজারে ম্যানহোলে বিস্ফোরণ, পথচারী আহত

আপডেট সময় ০৭:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০