ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সপরিবারে করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার আসলাম

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম পরিবারের কয়েক সদস্যসহ করোনায় আক্রান্ত হয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এর আগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, সাবেক ফুটবলার বাদল রায়ও করোনায় আক্রান্ত হয়েছিলেন, তবে পরে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

রবিবার শেখ মোহাম্মদ আসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রী, ছোট মেয়ে, শাশুড়ি এবং আমাদের বাসার তত্ত্বাবধায়কসহ আমি করোনায় পজিটিভ হয়েছি। আমরা সবাই এখন বাসায় চিকিৎসা নিচ্ছি।’

তিনি গত কয়েকদিনে তার সাথে সাক্ষাত করা লোকদেরকে কোভিড-১৯ পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘গত কয়েকদিনে আমার সাথে দেখা করার পর যদি কোনো লক্ষণ দেখা যায় তবে আপনাদের কোভিড-১৯ পরীক্ষা করার অনুরোধ করছি। দয়া করে সাবধানতা অবলম্বন করুন যাতে আপনার থেকে ভাইরাস সংক্রমণ হতে না পারে।’

ক্যারিয়ারের খেলার দিনগুলোতে শেখ মোহাম্মদ আসলাম আবাহনী ও মোহামেডানের প্রতিনিধিত্ব করেছেন। তিনি তার সময়ে দেশের অন্যতম সেরা ফুটবলার ছিলেন। কয়েক বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন আসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সপরিবারে করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার আসলাম

আপডেট সময় ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০