ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাশরাফির প্রচেষ্টায় ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষা এখন নড়াইলে

আকাশ স্পোর্টস ডেস্ক:  

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার প্রচেষ্টায় কোভিড-১৯ পরীক্ষার অত্যাধুনিক পদ্ধতি এখন নড়াইল সদর হাসপাতালে পৌঁছে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে (Xpert Xpress -SARS CoV-2 Test) মাত্র ৪৫ মিনিটেই কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অত্যাধুনিক কোভিড-১৯ পরীক্ষার মেশিন হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি।

উদ্বোধনি অনুষ্ঠানে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর শাকুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমবিডিসি ও লাইন টিবি-লেপ এবং এএসপি, স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম, জেলা প্রশাসক জনাব আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সদর উপজেলা চেয়ারম্যান মো. নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, ডা. মশিউর রহমান বাবু প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে নির্মিত এ মেশিনটি নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্থাপনের ফলে মাত্র ৪৫ মিনিটে করোনা ভাইরাস পরীক্ষা সম্পন্ন করা যাবে এবং করোনা নেগেটিভ বা পজিটিভ ফলাফলও জানা যাবে। ‘

তিনি আরও বলেন, ‘মেশিন স্থাপনের ফলে নড়াইলবাসীকে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল জানতে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। করোনা ভাইরাস আক্রান্ত রোগী দ্রুততম সময়ে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার প্রচেষ্টায় নড়াইলে এটি চালু হতে যাচ্ছে। নড়াইলবাসীর জন্য একটি বড় সুসংবাদ। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ ও অনিয়মের অভিযোগ: গ্রিসের মার্কিন রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ

মাশরাফির প্রচেষ্টায় ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষা এখন নড়াইলে

আপডেট সময় ০৮:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০