ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসিকে আটকাতে ও বার্তোমেউর পদত্যাগের দাবিতে ক্যাম্প ন্যুয়ে ভক্তরা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

হঠাৎই এক খবরে সব ওলট-পালট হয়ে গেল। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চান এই সংবাদে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

যেখানে এক ফ্যাক্সের মাধ্যমে তাকে ছেড়ে দিতে অনুরোধ জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে মেসির এই সিদ্ধান্তের পর ঘরে বসে থাকতে পারেননি ভক্ত-সমর্থরা। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ের সামনে অবস্থান নিয়েছে বহু সমর্থক।

সমর্থকদের সবচেয়ে বড় দাবি, মেসি থেকে যাও। এমন স্লোগানে গলা ফাটিয়ে যাচ্ছেন। স্টেডিয়ামের সামনেই আন্দোলন-বিক্ষোভ চলছে। পাশাপাশি অবশ্য ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউর পদত্যাগের কথাও জানাচ্ছেন তারা।

মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ এক বছর বাকি। তবে বর্তমান চুক্তি অনুযায়ী মৌসুম শেষে ক্লাব ছাড়ার সুযোগ আছে মেসির। সেক্ষত্রে রিলিজ ক্লজও লাগবে না। কারণ মেসি যেতে চাইলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে পরিগনিত হবেন। কিন্তু তিনি না যেতে চাইলে এবং বার্সা ছাড়তে না চাইলে তাকে কিনতে যেকোনো ক্লাবকে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। কিন্তু মেসি নিজেই যেতে চাইলে এখন ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান দরদাম করতে পারবে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নেওয়ার পর থেকেই বার্সায় ঝড় বয়ে যাচ্ছে। এরইমধ্যে কিকে সেতিয়েনের জায়গায় নতুন কোচ এসেছেন। আর দায়িত্ব নিয়েই নতুন কোচ কোম্যান দলের ‘বুড়ো’দের বিদায় করে দেওয়ার কথা বলছেন। মেসির ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেছেন তিনি। সেই বৈঠকে মেসি ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। কিন্তু একান্ত বৈঠকের তথ্য বাইরে চলে আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মেসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসিকে আটকাতে ও বার্তোমেউর পদত্যাগের দাবিতে ক্যাম্প ন্যুয়ে ভক্তরা

আপডেট সময় ০৮:২৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০