ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আলোচনা ভেস্তে গেলে লাদাখে সামরিক সমাধানের পথ খোলা রয়েছে : রাওয়াত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

একের পর এক সেনা পর্যায়ের বৈঠকের পরও লাদাখে চীনের সঙ্গে উত্তেজনা কমেনি। পরিস্থিতি বেগতিক দেখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনার উপস্থিতি বাড়িয়েছে ভারত। এরকম এক পরিস্থিতিতে সামরিক পদক্ষেপের কথাও মাথায় রাখছে ভারতের সেনাবাহিনী। তবে তা একমাত্র আলোচনা পথ বন্ধ হলেই। জানিয়েছেন ভারতের চিফ অব আর্মি স্টাফ বিপিন রাওয়াত।

বিপিন রাওয়াত সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘লাদাখে চীনা অনুপ্রবেশ ঠেকাতে সামরিক পদক্ষেপের পথ খোলা রয়েছে। কিন্তু তা নেয়া হবে একমাত্র সেনা ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা ব্যার্থ হলেই।’

উল্লেখ্য, ২০১৭ সালে ডোকালামে ভারত-চীন উত্তেজনার সময় জেনারেল বিপিন রাওয়াত ছিলেন ভারতের সেনাপ্রধান। চীনের গা জোয়ারির পুরোটার সাক্ষী তিনি। রাওয়াত এদিন আরও বলেন, চীনের যে কোনও হুমকির মেকাবিলায় তৈরি ভারতীয় সেনা। সে ক্ষেত্রে যে কোনও স্তরে যোগাযোগের কোনও অভাব নেই।

এদিকে, লাদাখে এলএসি বরাবর উত্তেজনা নিয়ে এখনও সুর নরম করছে না চীন। লাদাখের প্যাংগং এলাকায় ফিঙ্গার ফোর পর্যন্ত দখলে রয়েছে ভারতের। ফিঙ্গার আট থেকে ফিঙ্গার পাঁচ পর্যন্ত ক্রমশ এগিয়ে এসেছে চীনা সেনা। এটাই ভারত আপত্তি করে আসছে।

সেনা পর্যায়ের শেষতম বৈঠকে চীন জানিয়েছে, ফিঙ্গার ৪ থেকে ভারত সরে এলে ফিঙ্গার পাঁচ থেকে তারাও সরে যাবে। পিএলএ-র ওই প্রস্তাব একেবারেই উড়িয়ে দিয়েছে ভারত। ভারতের দাবি, লাদাখে দুই দেশের সেনার অবস্থানের পুরনো জায়গায় ফিরে যেতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩০ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিল ভেনেজুয়েলা

আলোচনা ভেস্তে গেলে লাদাখে সামরিক সমাধানের পথ খোলা রয়েছে : রাওয়াত

আপডেট সময় ১০:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০