ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফরিদপুরে ছাত্রলীগের পর এবার যুবলীগের কমিটি বাতিল

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুর জেলা আওয়ামী লীগে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের অংশ হিসেবে জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের এবার বাতিল করা হলো জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি।

রবিবার রাতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা যুবলীগের কমিটি বাতিল ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে এবং সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয়তার কারণে কমিটি আজ রবিবার বাতিল করা হয়েছে। এর আগে গত শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ফরিদপুর জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়।

সম্প্রতি ফরিদপুর জেলা আওয়ামী লীগে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় আটক হন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ কয়েক ব্যক্তি। পরে সিআইডি সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ মানি লন্ডারিং আইনে একটি মামলা করে। সেই মামলায় দু’জনের স্বীকারোক্তিতে আটক করা হয় শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানকে।

সর্বশেষ গত শুক্রবার মানি লন্ডারিং মামলায় আটক করা হয় জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে। মানি লন্ডারিং মামলায় জেলা আওয়ামী লীগের কয়েক নেতা এবং যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের বেশ কয়েকজন নেতার নাম আসায় তারা পলাতক রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ছাত্রলীগের পর এবার যুবলীগের কমিটি বাতিল

আপডেট সময় ০৯:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০