ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

বিয়ে পাগল হবি মেম্বারের কাণ্ড, এবার ১০ম বিয়ের প্রস্তুতি!

আকাশ জাতীয় ডেস্ক: 

একের পর এক করেছেন ৯টি বিয়ে। এবারে দশ নম্বর বিয়ে বন্ধ করতে একজোট হয়েছেন স্ত্রীরা। তাই তোপের মুখে আড়াই মাস ধরে ঘর ছাড়া লালমনিরহাটের নাটারবাড়ী এলাকার হাবিবুর রহমান হবি। তার দাবি, শখের বসে নয় বরং ঝগড়া আর বউয়ের অসুস্থতায় বিয়ে করতে বাধ্য হয়েছেন তিনি। আর একের পর এক বিয়ে করায় বিয়ে পাগল হবি মেম্বার নামে পেয়েছেন পরিচিত।

৭০ বছর বয়সী হাবিবুর রহমান হবি গণমাধ্যমকে বলেন, চারটি বউ আমাকে তালাক দিয়েছে। একটা বউ মারা গেছে। বর্তমানে চারটা (বউ) আছে। দুইটা স্ত্রীর আচরণ খুব ভালো।

হাবিবুর রহমান হবি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। তার ১০ম বিয়ের বিরুদ্ধে স্ত্রী ও ২০ সন্তান অবস্থান নেওয়ায় তিনি এখন বাড়ি ছাড়া। তবে হাবিবুর রহমান হবি বলেন, আমার জীবনের কোনো নিরাপত্তা নেই। এ জন্য আমি আত্মগোপনে আছি।

হাবিবুর রহমান হবির স্ত্রীরা নিজেরাও জানেন না কে কততম স্ত্রী। হাবিবুর রহমান হবির স্ত্রীরা এ সমস্যার সমাধান চান এবং আগের মতো ভালোভাবে থাকতে চান। এ নিয়ে তারা পুলিশের স্মরণাপন্নও হয়েছেন। হাবিবুর রহমান হবির এক স্ত্রী জানান, ওই বুড়ো মানুষটাকে (স্বামী) নিয়ে আগের পরিবেশে ফিরতে চাই।

আরেক স্ত্রী বলেন, ছেলেকে বলে বুড়োর (স্বামী হাবিবুর রহমান হবি) ভালোর জন্য চেষ্টা করি। কিন্তু সে আমাদের কথা শুনতে রাজি নয়।

১০ম বিয়ের চেষ্টার কথা অস্বীকার করেছেন ২০ সন্তানের বাবা হাবিবুর রহমান হবি। তার দাবি, জমিজমা লিখে নিতে সব মিথ্যা অভিযোগ দিচ্ছেন স্ত্রী ও সন্তানরা। তিনি বলেন, ছেলেদের বিভ্রান্ত করে রহিমা খাতুন আর আম্বিয়া আমার বিরুদ্ধে এসব বলতেছে।

হাবিবুর রহমান হবি প্রথম বিয়ে করেছিলেন ১৯৭৬ সালে এবং শেষ বিয়ে করেন ২০১২ সালে। হবি জানান, শেষ বিয়েটা তিনি করতেন না যদি আগের বউটার ব্যবহার ভালো থাকতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

বিয়ে পাগল হবি মেম্বারের কাণ্ড, এবার ১০ম বিয়ের প্রস্তুতি!

আপডেট সময় ০৪:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০