ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভালুকায় বাসচাপায় প্রাইভেটকারের ৬ যাত্রী নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে বাসচাপায় প্রাইভেটকারের ছয় যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একটি শিশু, দুই নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, সকালে একটি প্রাইভেটকার ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ইমমার পরিবহনের একটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ছয়জন নিহত হন। এতে আহত হন বাসের ১০ যাত্রী। বাসটি হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল আর প্রাইভেটকারটি যাচ্ছিল ময়মনসিংহে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: হুমায়ুন কবির

ভালুকায় বাসচাপায় প্রাইভেটকারের ৬ যাত্রী নিহত

আপডেট সময় ১২:১০:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০