ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

দক্ষিণ আফ্রিকায় গলায় ফাঁস দেয়া অবস্থায় তানবির আহামদ মুকুল নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার হয়েছে। নিহত মুকুল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা।
নর্থওয়েস্ট প্রদেশের জিরাস্টের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে লাশটি।

প্রত্যক্ষদর্শী একজন বাংলাদেশি জানিয়েছেন, মুকুল ওই এলাকায় দীর্ঘদিন থেকে কৃষ্ণাঙ্গ একজন মহিলাকে বিয়ে করে অ্যালকোহলের ব্যবসা করে আসছিলেন।
সম্প্রতি লকডাউনের কারণে অ্যালকোহল ব্যবসা বন্ধ থাকায় সে স্থানীয় একটি স্বর্ণের খনিতে খণ্ডকালীন চাকরি নেয়।

সোমবার থেকে সরকারি ঘোষণা অনুযায়ী অ্যালকোহল চালু হওয়ার পর পুরোদমে সে অ্যালকোহলের দোকান চালু করে।
কিন্তু বুধবার রাতে সে বাসায় একা থাকলেও সকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, এ সময় বাসায় সে একা ছিল। তার কৃষ্ণাঙ্গ স্ত্রী ওই সময় অন্য বাসায় ছিল।

তদন্তকারী পুলিশের মতে, লাশের ধরন দেখে মনে হচ্ছে মুকুলকে কে বা কারা রাতে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০