ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণতন্ত্রের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সংবিধানে রাজতন্ত্রের ক্ষমতা হ্রাস ও নতুন নির্বাচনের দাবিতে থাইল্যান্ডে চলছে ছাত্রদের আন্দোলন। বিক্ষোভ দমাতে আন্দোলনকারীদের ধড়পাকড় শুরু করেছে সরকার। এই আন্দোলনে শুধু সরকার নয়, রাজতন্ত্রের বিপক্ষেও কথা বলছেন বিক্ষোভকারীরা। খবর ডয়চে ভেলের।

জানা গেছে, রাজা মহাভিজিরালোংকর্নের ক্ষমতা হ্রাস আর এজন্য সংবিধান পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারীরা। তারা মনে করেন রাজতন্ত্রের পৃষ্ঠপোষকতাই বারবার সামরিক অভ্যুত্থানের জন্ম দিচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটিতে।

গত বুধবার কিং মংকুট’স ইনস্টিটিউট অব টেকনোলজিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এসময় তিন আঙুলের স্যালুট প্রদর্শন করেন তারা। ২০১৪ সালে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা ক্ষমতা দখলের পর গণতন্ত্রের দাবিতে বিক্ষোভের প্রতীক হয়ে উঠে এই স্যালুট।

সরকারবিরোধী এই আন্দোলনের নেতৃত্বে এখন দেশটির শিক্ষার্থীরা। একমাস ধরে নিয়মিত তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। ছাত্রদের নেতা পারিক চিওয়ারাক রাজতন্ত্রের পুনর্গঠনে এরইমধ্যে ১০ দফা দাবি তুলে ধরেছেন।

গত বছরের নির্বাচনে কারচুপি হয়েছে, আন্দোলনকারীদের এমন দাবি উড়িয়ে দিচ্ছেন প্রায়ুথ চান-ওচা। দেশটির প্রধানমন্ত্রীর যুক্তি- সাড়ে ছয় কোটির বেশি জনগণের বেশিরভাগই বিক্ষোভকারীদের সঙ্গে একমত নন। তারা যাতে রাজতন্ত্র নিয়ে কোনো কথা না বলে, সে বিষয়েও সাবধান করে দেন তিনি। তবে রাজপ্রাসাদ থেকে এখনও আন্দোলন নিয়ে মুখ খোলেনি কেউ।

একসময় থাইল্যান্ডের রাজতন্ত্র কিংবা রাজার বিপক্ষে প্রকাশ্যে কথা বলা অকল্পনীয় ছিল। কিন্তু গত জুলাইতে এই ট্যাবু ভেঙে দিয়েছেন কয়েকজন আন্দোলনকারী। তাদের মধ্যে অগ্রগামী ৩৬ বছর বয়সি আইনজীবী আনোন নাম্পা। রাজাকে অবমাননা করা হলে ১৫ বছরের জেল হতে পারে- এমন আইন সত্ত্বেও তিনি ভয় পান না। বুধবার দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হয়েছেন আন্দোলনকারীদের এই পথিকৃৎ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গণতন্ত্রের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড

আপডেট সময় ০৩:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০