ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চট্টগ্রাম টেস্টে বৃষ্টির চোখ রাঙানি

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

টানা বৃষ্টিতে ভেসে যাচ্ছে চট্টগ্রাম। আজ রোববার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১১০ দশমিক ৮ মিলিমিটার। এমন মুষলধারে বৃষ্টি চোখ রাঙাচ্ছে আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টকে। তবে আজ বিকেল থেকে বৃষ্টির তোপ কমে আসার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে আজ সকালের অনুশীলন শুরু হতেও দেরি হচ্ছে। বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ দল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পৌঁছায়। তবে মাঠ ভেজা থাকায় অনুশীলন শুরু হতে কিছু সময় দরকার বলে জানিয়েছেন কিউরেটর জাহিদ রেজা।

জাহিদ রেজা বলেন, ‘বৃষ্টি থেমে গেছে এখন। বৃষ্টি যদি আর না হয়, কিছু সময় পার হলে অনুশীলনে নামতে পারবেন ক্রিকেটারেরা।’

বাংলাদেশের পর বেলা একটায় অস্ট্রেলিয়া দল অনুশীলনে যাবে।

ভারী বৃষ্টি না হলে আগামীকালের ম্যাচেও খুব একটা সমস্যা হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সে ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের দিকে তাকিয়ে রয়েছে সবাই।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত থেকে থেমে থেমে মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বজ্রপাতও ছিল সকালের দিকে। তবে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ আতিকুর রহমান বলেন, ‘আজ বিকেল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকালও এ রকম বৃষ্টির সম্ভাবনা নেই। আমার মনে হয় খেলা হবে। হয়তো একটু দেরি হবে।’

এই আবহাওয়াবিদের মুখে ফুল-চন্দন পড়ুক—এমনটিই প্রত্যাশা ক্রীড়ামোদীদের। ১-০-তে এগিয়ে যাওয়া বাংলাদেশ যে অজিদের একটি ধবলধোলাই দিয়ে ইতিহাস তৈরির জন্য মুখিয়ে রয়েছে!

Tag :
আপলোডকারীর তথ্য

এআই ব্যবহার করে পর্যটকদের জন্য ভ্রমণ অ্যাপ বানিয়ে ভাইরাল

চট্টগ্রাম টেস্টে বৃষ্টির চোখ রাঙানি

আপডেট সময় ০৪:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭