ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই : চিফ হুইপ যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ রিমান্ডে অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র : তথ্যমন্ত্রী ‘ইরান ভেনেজুয়েলা নয়’ টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নিমেরটেক এলাকায় নদীতে নৌকায় করে বেড়াতে গিয়ে মাদক ব্যবসায়ীর হাতে ধর্ষণের স্বীকার হয়েছে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী। শুক্রবার বিকালে বান্ধবীর সঙ্গে বাড়ির পাশে একটি নদীতে নৌকায় করে বেড়াতে যায় ওই কিশোরী।

এলাকাবাসী জানায়, সাভারের নিমেরটেক এলাকায় মায়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকে ওই কিশোরী। এ সময় নিমেরটেক এলাকার মাদক ব্যবসায়ী শিপু মিয়া (২১) কৌশলে ওই কিশোরীর বান্ধবীকে মারধর করে একটি স্থানে আটকে রাখে। পরে ওই কিশোরীকে একটি নির্জন স্থানে নিয়ে হাত মুখ বেঁধে ধর্ষণ করে।

ধর্ষণের পর এ ঘটনা কাউকে বলে তবে তার মাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে মেয়েটিকে ছেড়ে দেয় শিপু। কিশোরীটি বাড়িতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। শনিবার বিকালে সে ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়।

শনিবার রাতে সাভার মডেল থানায় ধর্ষণকারী শিপু মিয়া ও তার সহযোগী জাবেদের নামে মামলা দায়ের করে ওই কিশোরীর পরিবার। পরে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত দুজন পলাতক রয়েছে। সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির জানান, অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

আপডেট সময় ০৪:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭