ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতাল প্রতিনিধি জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে একটি সিএনজি অজ্ঞাত নারীকে (৫৬) ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে তিনি মারা যান।

একই দিন সকাল পৌনে ৮টায় ক্যান্টনমেন্টে রাস্তার ওপর এক অজ্ঞাত ব্যক্তির (৪৭) রক্তাক্ত লাশ পড়ে ছিল। তাকে দ্রুতগতির কোনো যানবাহন ধাক্কা দিলে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছে। তার পরণে সাদা প্যান্ট ও হাফ হাতা শার্ট ছিল।

এদিকে শুক্রবার গভীর রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে এসে আবুল মিস্টারকে (৩০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে আসে পুলিশ। তিন দুর্ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় ০৪:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭